শিরোনাম
◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে ◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিকল্পনা প্রত্যাখ্যান করলো ওআইসি

ইয়াসিন আরাফাত : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনের লক্ষে যে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা ‘শতাব্দীর সেরা চুক্তি’ প্রকাশ করেছেন, সোমবার সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় তা নিয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। পার্সটুডে

৫৭ জাতির ওই বৈঠকে ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে কোনো রকমের সহযোগিতা না করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। ইরানের পক্ষ থেকে ওআইসির বৈঠকে যোগ দিতে চাইলেও সৌদি সরকার ইরানি প্রতিনিধিদলকে ভিসা দেয় নি।

গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউস থেকে এই পরিকল্পনা প্রকাশ করেন।

ট্রাম্পের ওই শান্তি পরিকল্পনা, ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক দলসহ, ইরান এবং তুরস্ক সরাসরি প্রত্যাখ্যান করে। যদিও, সৌদি আরব এ পরিকল্পনাকে স্বাগত জানায়।  গতকালও দেশটির পত্র-পত্রিকায় ট্রাম্পের ওই পরিকল্পনাকে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য সুবর্ণ সুযোগ হিসেবে বলা হয়েছে। তারা বলছে, ফিলিস্তিনিদের এই সুযোগ নষ্ট করা উচিত হবে না।

  • সর্বশেষ