শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওজনের ভারে উড়তে পারছে না পেঁচা!

মুসবা তিন্নি : শরীরের বাড়তি ওজন কারোরই কাম্য নয়। বাড়তি মেদ যেমন অলসতা এনে দেয়। তেমনি পোহাতে হয় নানা দুর্ভোগ। তবে জানেন কি? ওজন বৃদ্ধির ফলে শুধু মানুষ নয় পশুপাখিরাও বিরক্ত হয়। - অর্থসূচক

সম্প্রতি সাফফক আউল স্যাংচুয়ারি কর্তৃপক্ষ নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, এমনই এক পেঁচার কথা। ইংল্যান্ডে রয়েছে সাফফক আউল স্যাংচুয়ারি। সেখানকার কর্মীরা বেশ কয়েকজন পথচারীর কাছ থেকে খবর পায় রাস্তার ধারে খালে একটা পেঁচা আটকে গিয়েছে। কিছুতেই উড়তে পারছে না।

খবর পেয়ে তারা পেঁচাটিকে উদ্ধার করেন। প্রথমে স্যাংচুয়ারির কর্মীরা ভেবেছিলেন দেহের কোথাও আঘাত লাগার জন্যে হয় উড়তে পারছে না সে। তবে স্যাংচুয়ারিতে ফিরে পরীক্ষা করতেই ভুল ভাঙে তাদের। তারা দেখেন অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার জন্যই উড়তে পারছে না ওই পেঁচাটি। তারা জানিয়েছে, ওই পেঁচার ওজন ২৪৫ গ্রাম। যা আর পাঁচটা স্বাস্থ্যবান পেঁচার যা ওজন হয় তার প্রায় তিন গুণ।

বন্য পাখিদের স্থূলতা কিন্তু সচরাচর ঘটে না। এই ঘটনা বেশ অবাক করেছে সাফফকের কর্মীদের। তাই পেঁচাটিকে কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় তারা। পর্যবেক্ষণে রাখার সময় পেঁচাকে বন্দীদের খাবার খেতে দেন কর্মীরা। তবে সেই খাবারের চেয়ে শিকার করে খাওয়া খাবার খাওয়ার প্রতিই আগ্রহ দেখায় পেঁচাটি। প্রাথমিকভাবে ধারণা করা হয়, শিকার করা খাবার খেয়েই পেঁচাটি এরকম মোটা হয়েছে। পাখির এই স্বাভাবিক স্থূলতার বিষয়টি বেশ আগ্রহ তৈরি করেছে গবেষকদের মধ্যেও।

  • সর্বশেষ