শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের হুমকি দিয়ে ১২ নারী এজেন্টকে বের করে দিলেন আ’লীগকর্মীরা!

নিউজ ডেস্ক : ঢাকা ‍উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দারুসসালাম থানার ৯নং ওয়ার্ডে ধর্ষণের হুমকি দিয়ে জাতীয় পার্টির ১২ নারী পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। যুগান্তর

শনিবার সকাল সাড়ে ৮টায় বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমা বিদ্যানিকেতন ও সিদ্ধার্থ হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এছাড়া ১৬টি কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

জাতীয় পার্টির সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলমাস উদ্দীন (ঝুড়ি মার্কা) বলেন, সকাল ৮টায় আমার পোলিং এজেন্টরা বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমা বিদ্যানিকেতন ও সিদ্ধার্থ হাইস্কুল কেন্দ্রে প্রবেশ করেন। সাড়ে ৮টায় এই তিন কেন্দ্র থেকে আমার ১২ জন নারী পোলিং এজেন্টকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন ধর্ষণের হুমকি দিয়ে কেন্দ্র ছাড়ার নির্দেশ দেয়।

ধর্ষণের হুমকি পেয়ে আমার নারী এজেন্টরা কেন্দ্র থেকে বের হয়ে আসে বলেও জানান তিনি। আলমাস উদ্দীন অভিযোগ করেন, ঘটনাটি সঙ্গে সঙ্গে উপস্থিত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও ম্যাজিট্রেটকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেননি।

অন্যদিকে বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম যুগান্তরকে বলেন, ভোট শুরুর পর ১৬টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে কাজপত্র কেড়ে নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন কেন্দ্র পাহারা দিচ্ছেন। তারা তাদের পরিচিত ও চেনা লোক বাদে অন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়