শিরোনাম
◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্রে রোহিঙ্গা : দেশে-বিদেশে

ইমরুল শাহেদ : আন্তর্জাতিক ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে দেশে বিদেশে বিভিন্ন আঙ্গিকে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। কেউ বানিয়েছেন তথ্যচিত্র, কেউ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং কেউ কেউ নির্মাণ করছেন ফিচার ফিল্ম। সর্বশেষ ইস্যুভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত রোহিঙ্গা ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

এছবিতে তিনি রোহিঙ্গাদের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-কালচার, জীবন-জীবিকা এবং রোহিঙ্গাদের রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে এনেছেন। কিন্তু গোটা বিষয়টাকে তিনি দেখেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। এই একই নামে মুম্বাইতেও একটি ছবি নির্মিত হয়েছে। এদেশের ছবিটিতে রোহিঙ্গা নারী চরিত্রে অভিনয় করেছেন আর্শি হোসেন। আর মুম্বাইয়ের রোহিঙ্গা ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশেরই মেয়ে তানজিয়া জামান মিথিলা। তিনি এসেছেন ‘মিস সুপ্রন্যাশনাল বাংলাদেশ ২০১৯’ প্ল্যাটফর্ম থেকে। এক সময় মডেলিংও করতেন। বর্তমানে তিনি রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা এক লাখ দুই হাজার ৮৭৫ জন। তানজিয়া যে রোহিঙ্গা ছবিতে অভিনয় করেছেন সেটা তিনি তার ফেসবুকেই জানান দিয়েছেন। গত ২৪ জানুয়ারি ‘রোহিঙ্গা’ ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে মিথিলাকে বন্দুক হাতে এক রহস্যময়ী নারী রূপে দেখা যাচ্ছে। তিনি জানান, ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। এখানে আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে আমাকে। তিনি আরও জানান, ‘রোহিঙ্গা’ ছবির পরিচালক হায়দার খান গত বছরের মাঝামাঝি সময়ে ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন।

পরে আমাকে চূড়ান্ত করেন তিনি। চূড়ান্ত হওয়ার পর ভারতে গিয়ে ক্লাস করিয়ে আমাকে রোহিঙ্গা ভাষা শেখানো হয়। মুম্বাইয়ের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রোহিঙ্গা’ ছবি। এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। হায়দার খান ফিল্মসের নিবেদনে ও দ্য লায়ন প্রোডাকশনের ব্যানারে ছবিটির শুটিং হয় আসামের কিছু দর্শনীয় জায়গায়। ছবিতে আরও রয়েছেন- শ্রেয়ানিস মিসরা, সঞ্জয় টেসেলট্রিম, অনীল চৌধুরী, সামার ভাটরা, পূজা কুলায়, দর্জি ওয়াংচুক, আলী জোহার প্রমুখ।

  • সর্বশেষ