শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট দিলেন তাবিথ আউয়ালের মা

জেরিন: গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ৩ নম্বর মহিলা বুথে ভোট দিতে যান নাসরিন আউয়াল। কিন্তু ইভিএম মেশিনে সমস্যার কারণে তিনি ভোট দিতে পারছিলেন না।

প্রায় ৪০ মিনিট পর মেশিন পরিবর্তন করা হয়। এরপর ৮ টা ৪০ মিনিটের দিকে নাসরিন আউয়াল ভোট দেন।

এসময় বাইরে দাঁড়িয়ে ছিলেন তাবিথ আউয়ালের পিতা আব্দুল আউয়াল মিন্টু।

ভোট দিয়ে বের হয়ে নাসরিন আউয়াল বলেন, আমি সকাল ৮টায় ভোট দিতে এসেছি। মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের মহিলা কেন্দ্রের ৩ নম্বর বুথে ভোট দিতে যাই। কিন্তু তিনবার চেষ্টা করেও পোলিং কর্মকর্তারা আমার ভোট নিতে পারেননি। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পর মেশিন পরিবর্তন করা হয়। চতুর্থ বারের চেষ্টায় আমি ভোট দিতে পেরেছি।

‘আমি বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মা। আমার ভোট দিতেই এই অবস্থা। তাহলে অন্য ভোটারদের কি অবস্থা হবে জানি না।’

এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, আমার মা ভোট দিতে গেলে মেশিন ব্রেকডাউন হওয়ায় তিনি সাড়ে আটটা পর্যন্ত ভোট দিতে পারেননি।

তাবিথ আউয়ালের মায়ের ভোট দিতে দেরি হওয়ার বিষয়ে মহিলা বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা শারমিন বলেন, মেশিনের কানেকশন ঠিক না থাকায় নাসরিন আউয়ালের ভোট দিতে কিছুটা সমস্যা হয়েছিল। পরে তিনি ভোট দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়