শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি করপোরেশন নির্বাচন: আরামবাগে সংঘর্ষ

বাংলাদেশ জার্নাল : রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় দু’পক্ষের মধ্যে ঢিল ছুড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ৮ টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক এবং স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর বৈশাখী সাঈদের (মমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাইদের স্ত্রী) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শুনেছেন বলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জের ধরে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কিছু ইট-পাটকেল ছোঁড়াছুড়ি হয়। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়