শিরোনাম
◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০৫-এ এসএমএস করে জানা যাবে ভোটার আইডি ও কেন্দ্র

ইত্তেফাক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে ১০৫-এ এসএমএস করে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বরসহ যাবতীয় তথ্য। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. ইসরাইল হোসেন জানান, এতে ভোটারদের কেন্দ্রে গিয়ে তথ্য জানার ঝামেলা থাকছে না। গত রবিবার থেকে এই সেবা চালু হয়েছে। PC লিখে স্পেস এনআইডি নম্বর (স্মার্ট কার্ডের ১০ ডিজিট অথবা জাতীয় পরিচয়পত্রের ১৭ ডিজিট) লিখে ১০৫ নম্বরে বার্তা পাঠালে ফিরতি এসএমএস-এ নাম, ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ক্রমিক জানানো হবে। কারো ১৩ ডিজিটের এনআইডি নম্বর থাকলে শুরুতে জন্ম সাল যোগ করে ১৭ ডিজিট করে এসএমএস করতে হবে। যেভাবে তথ্য জানবেন (PC<Space> 1234567890 Send to 105)।

এছাড়া নির্বাচন কমিশনের কলসেন্টার নম্বর ১০৫-এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করে ভোটাররা ভোটকেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটাররা তাদের ভোটকেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। এজন্য নির্বাচন কমিশনের এনআইডি উইং এর ওয়েবসাইট https://services.nidw. gov.bd/voter_center-এ ঢুকে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সম্পর্কে তথ্য জানা যাবে। এছাড়া ভোটারের ভোট কেন্দ্র খুঁজে পাওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। অ্যাপটি ডাউনলোড করতে https://services.nidw.gov.bd/ resources/forms/PollingCenter.apk লিংক-এ ক্লিক করে সেখান থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়েও জানা যাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম।

  • সর্বশেষ