শিরোনাম
◈ বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, আসছে ব্যাপক পরিবর্তন ◈ তনুর পোশাকে চার পুরুষের ডিএনএ, তদন্তে নতুন গতি পেল পিবিআই ◈ টানা পাঁচ জয়ে রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমানের: জর্জিয়া স্টেট সিনেট নির্বাচন ◈ মাদক-জুয়ায় জড়িয়ে গ্রামছাড়া, শেষ পরিণতিতে প্রকাশ্যে এলো শিশু রামিসার খুনি সোহেল যত অপকর্ম ◈ শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী ◈ রাস্তার পাশে কাঁদতে থাকা দুই শিশু উদ্ধার, মা ও সৎ বাবা গ্রেপ্তার ◈ এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য যে সুখবর জানালো সরকার ◈ বিশ্বব্যাংকের গবেষণা: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বছরে লোকসান গুণছে ৮৮ হাজার ২০০ কোটি টাকা ◈ ‌সৌ‌দি প্রো লি‌গে চ্যাম্পিয়ন রোনাল‌দোর আল নাস্‌র ◈ ২৪ দিন পর উদ্ধার কলাবাগান থানার সেই নিখোঁজ এসআই

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত দেড় কোটি মার্কিন নাগরিক  

ইয়াসিন আরাফাত : করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মধ্যে এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস। তারা বলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পরেছে এই প্রাণঘাতী ভাইরাস। ইতিমধ্যে এ ফ্লু মৌসুমে এই রোগে মারা গেছে ৮ হাজার ২০০ জনেরও বেশি। যদিও যুক্তরাষ্ট্রের স্বাস্থ বিভাগ বলছে এটা নতুন কোনও মহামারি নয়, এটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা। সিএনএন

যুক্তরাষ্ট্রে শরৎ ও শীতকালকে ফ্লু মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস আশঙ্কা করছে, ২০১৯-২০ ফ্লু মৌসুম যুক্তরাষ্ট্রে এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক হতে পারে। সংস্থাটির হিসাবে, এ মৌসুমে এখন পর্যন্ত কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ ফ্লু-জনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সংখ্যা দ্রুতই আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

টেম্পল ইউনিভার্সিটির লুইস কাৎজ স্কুল অব মেডিসিনের ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের চেয়ারম্যান ডা. মার্গোট স্যাভয় বলেন, ‘যুক্তরাষ্ট্রে ফ্লু একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। বেশি পরিচিত হওয়ার কারণেই এ রোগে ক্রমেই প্রাণঘাতী হয়ে ওঠার চরিত্রটি সবার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। শীতকালেই আমরা বেশি ভাইরাসজনিত স্বাস্থ্য সমস্যায় পড়ি। এ কারণে একটি প্রবণতা দেখা যায় যে, আমরা সব সমস্যাকেই সাধারণ ঠাণ্ডা লাগা বলে ভেবে থাকি। ইনফ্লুয়েঞ্জা যে কতোটা মারাত্মক হতে পারে সেটি আমরা ভুলে যাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়