শিরোনাম
◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে? ◈ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহারে বাধা স্টার্মারের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশিক্ষণরত পুলিশকর্মীকে লাথি মেরে ফেলে দিলো হনুমান, ভিডিও ভাইরাল

সিরাজুল ইসলাম: দিল্লির ওই ঘটনার ভিডিও শুক্রবার আপলোড করা হয়।কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এনডিটিভি

ভিডিওতে দেখা গেছে, পুলিশের প্রশিক্ষণ চলার সময় একজনের পেছনে এসে পড়ল কষে এক লাথি। মুখ থুবড়ে পড়লেন ওই পুলিশকর্মী। ঘটনা দেখে হাসির রোল পড়ে যায় পুলিশ লাইনে। ফের নিজেকে প্রস্তুত করে পিছন ফিরে ওই পুলিশ কর্মী দেখেন তাঁকে লাথি মেরেছে একটা হনুমান। যারপরনাই বিব্রত তিনি। ঘটনার ভিডিও দেখে হাসি চাপতে পারছেন না পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে নেটিজেনরা।

জানা গেছে, আইপিএস পঙ্কজ নৈন ভিডিও টুইটারে ছেড়েছেন। তিনি নীচে লিখেছেন, ঠিকভাবে মহড়া না দিলে প্রশিক্ষকের যা করা উচিত, সেটাই হনুমান করেছে। সঙ্গে হাসিমাখা ইমোজিও দিয়েছেন তিনি।

শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যে ৪ হাজার লাইকও পেয়েছে ভিডিওটি। শেয়ার করেছেন প্রায় ১০০ জন। কয়েকজন আবার বলেছেন, মহড়ার সময় সেই পুলিশকর্মী লাইনের বাইরে ছিলেন। হনুমান লাথি মেরে তাকে ভেতরে ঢুকিয়েছে। পুলিশের মহড়ায় (চড়ষরপব উৎরষষ) ব্যস্ত এক পুলিশকর্মী। এ ধরণের মন্তব্যেও উঠেছে হাসির রোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়