শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে আসা সব ফ্লাইটের যাত্রীদেরই স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে, বললেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক

শাহীন খন্দকার: চীন থেকে আসা ৩৪ বছর বয়সী বাংলাদেশি এক যুবককে বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, চীনফেরত আরও দুই বাংলাদেশিকে রাজধানীর অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে গত বুধবার।তাদের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তিন দিন আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া একজন চীনা নাগরিকের স্যাম্পল টেস্টের রেজাল্ট দেওয়া হয় গতকাল। তবে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ বিষয়ে হাসপাতালের নাম প্রকাশ না করে বলেন, একটি হাসপাতালে একজন চীনফেরত যুবক ভর্তি হয়েছিলেন বেশি মাত্রায় জ্বর নিয়ে, কিন্তু এখন তিনি সুস্থ আছেন। তার জ্বর ১০৬ থেকে ১০০ ডিগ্রিতে নেমে এসেছে। অন্য কোনো হাসপাতালে কেউ ভর্তি আছেন কি-না, তিনি নিশ্চিত করেননি।

এদিকে নিজের শরীরে করোনা ভাইরাস আছে কি না, তা নিশ্চিত হতে গত কয়েক দিনে স্বেচ্ছায় সরকারের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরে এসে কয়েক ব্যক্তি স্যাম্পল পরীক্ষা করিয়েছেন।

আইইডিসিআরের পরিচালক জানিয়েছেন, তবে গত কয়েক দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুধু চীন থেকে আসা চারটি উড়োজাহাজের যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ