শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন থেকে অনেকে নিজেদের আয়োজনে ফেরা শুরু করেছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: শুক্রবার রাতে এ তথ্য জানিয়ে বলেন, বিভিন্ন এয়ারলাইন্সের সার্ভিস কমে যাওয়াতে বুকিং পেতে সময় লাগছে। ইনশাআল্লাহ আমরা সবাইকেই নিরাপদে রাখবো।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আরও জানান, ইচ্যাং এর ছাত্রদের সাথে আমার কথা হয়েছে, সেখানে প্রায় ১৫০ জন রয়েছে। কিন্তু রেডজোনের মধ্যে। আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থার চেস্টা করছি।

জায়গাটা উহান থেকে দূরে হওয়ায় এবং স্যানডং বেইজিং এর কাছে হওয়াতে তাদেরকে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি।

উহান থেকে যারা ফিরবেন তাদের আত্মীয়স্বজনের কাছে বিনীত অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনে চলার জন্য এবং তাদের সাথে দেখা না করার জন্য। আমাদের মন্ত্রণালয় এবং দপ্তরগুলো দক্ষতার সাথে দ্রুততম সময়ের মধ্যে এই আয়োজনগুলো করেছেন, তাদের উপর বাড়তি চাপ দেবেন না এবং আপনাদের পরিবারের সদস্যদের উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করবেন না।

সরকার প্রয়োজনীয় কয়েকদিন তাদের সার্বিক সেবা প্রদান করবে। সাংবাদিক ভাইবোনদেরও অনুরোধ করবো কোয়ারেন্টাইন এলাকায় সংবাদ সংগ্রহের নামে ভীড় না করার জন্য।

বিশ্বস্বাস্থ্য সংস্থা পৃথিবীর ব্যাপী সতর্কতা জারি করেছে। আমাদের সকলকে দ্বায়িত্বশীল আচরণ করতে হবে।আমরা নিরাপদে থাকি সকলকে নিরাপদে থাকতে সহযোগীতা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়