শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ ফেব্রুয়ারি থেকে আবারও শৈত্যপ্রবাহ

মাজহারুল ইসলাম : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু বা মাঝারি ধরণের আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বুধবার থেকে দেশের কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। ক্রমে উত্তর-পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা কমে আসবে। তবে ভোটের দিন ঢাকায় আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল সকালে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ তিনদিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে ও দেশের উত্তর-পশ্চিমাংশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরে ১৪.৮, রাজশাহীতে ১৫.৮, বরিশালে ১৪.৬, সিলেটে ১৪.২, চট্টগ্রামের ১৪.৮, ময়মনসিংহে ১৫, ঢাকায় ১৬.১, খুলনায় ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়