শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পপি ও শাকিব খান আবারও একসঙ্গে

মাজহারুল ইসলাম : এক দশকেরও বেশি সময় পর আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। চিত্রনায়িকা পপি জানিয়েছেন, ১ ফেব্রুয়ারী বরিশালের ভোলার চরফ্যাশনে একটি প্রোগ্রামে তারা দু’জন পারফর্ম করবেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, আমাদের অভিনীত সিনেমা থেকে কিছু গান বাছাই করা হয়েছে। সেগুলোর সঙ্গে পারফর্ম করবো আমরা। অনেকদিন পর আমরা একসঙ্গে কোনও কাজে অংশ নিচ্ছি। আশা করি অভিজ্ঞতা ভালো হবে।

পপি জানান, চরফ্যাশনের একটি ঐতিহ্যবাহী স্কুলের অনুষ্ঠানে তার সঙ্গে শাকিবকে নাচতে দেখা যাবে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে। জাগোনিউজ

এদিকে, শোনা যাচ্ছে শিগগিরই আবারও সিনেমায় জুটি বাঁধতে চলেছেন পপি ও শাকিব খান। এ বিষয়ে জানতে চাইলে পপি বলেন, বেশ কিছু সিনেমায় আলোচনা হচ্ছে আমাদের নিয়ে। আমার ও শাকিব জুটির সব সিনেমাই হিট। সেদিক থেকে আবারও ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করি।

অভিনেত্রী পপি ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে। এরপর শাকিল খান, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, মান্না, রুবেলসহ সমসাময়িক বহু নায়কের সঙ্গে তিনি জুটি বেঁধে সাফল্য পেয়েছেন। বর্তমান সময়ের সেরা নায়ক শাকিব খানের বিপরীতেও বেশ কিছু ছবিতে দেখা গেছে পপিকে। 'দুজন দুজনার', 'হীরা চুনি পান্না', 'বস্তির রানী সুরিয়া' তারমধ্যে উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়