শিরোনাম
◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮%

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচারণায় যোগ দিতে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা চলে যান, বললেন বেনজীর আহমেদ

মাসুদ আলম : বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে র‌্যাবের পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এ সংবাদ সম্মেলনের এ কথা বলেন তিনি।

র‌্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রচারণায় ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের ‘থ্যাংক ইউ ভেরি মাচ’। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অপ্রয়োজনীয় কোনো লোকের অপতৎপরতা আমরা চাই না। বৃহস্পতিবার রাতেই প্রচারণা শেষ। যদি কেউ থেকেও যান, আশা করব, আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। যারা জেনুইন ভোটার তাদের চলাফেরা ও ভোটদানে সহযোগিতা করবেন।

নির্বাচনের দিন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অতীতের হিস্ট্রি যদি দেখেন তাহলে এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন ছাড়া কিছুই না। আবার পার্শ্ববর্তী দেশের নির্বাচনকালীন অবস্থা যদি দেখেন তাহলে এসব ঘটনা কিছুই না। আবার তুচ্ছ ঘটনাকে উপেক্ষা করার সুযোগ নেই। গত নির্বাচনের চেয়ে এবার বেশি র‌্যাব সদস্য মাঠে থাকবে। ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রে র‌্যাবের বাড়তি নজর থাকবে। প্রতিটি কেন্দ্রে র‌্যাবের নেতৃত্বে একটি করে অফিসারের নেতৃত্বে পেট্রেলিং থাকবে। ঢাকায় পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে, স্ট্রাইকিং ফোর্স থাকবে। কমান্ড বাহিনী ছাড়াও হেলিকপ্টার, বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। ২৪ আওয়ার স্পেশাল মনিটরিংয়ে থাকবে।' বৃহস্পতিবার থেকে পরবর্তী ৫৬ ঘণ্টা র‌্যাব সদস্যরা মাঠে থাকবে।

  • সর্বশেষ