শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁ সদর হাসপাতালে রোগীদের বসার ভোগান্তী নিরসনে ১২ টি বেঞ্চ প্রদান

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বসার ভোগান্তী নিরসনে ব্যক্তি উদ্যোগে ১২ টি বেঞ্চ দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মাহমুদুন নবী বেলাল।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে হাসপাতালের তত্বাবধায়ক ডা: মুমিনুল হক বেঞ্চগুলো গ্রহণ করেন। এসময় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ নওগাঁর সাবেক ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা হারুন অল রশীদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওগাঁ সদর হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন প্রায় দেড় হাজারের মতো রোগী সেবা নিতে আসেন। সেবা নিতে আসা রোগীরা টিকিটের সিরিয়াল ও ডাক্তার দেখাতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।

ফলে সেবা নিতে এসে দাঁড়িয়ে থাকা রোগীদের ভোগান্তীতে পড়তে হতো। হাসপাতালে যে কয়েকটি বেঞ্চ আছে যা পর্যাপ্ত না। হাসপাতাল চত্বরে ‘রোগীদের জন্য দাঁড়াবার স্থান’ টিনসেড থাকলেও তা ছিল গ্যারেজের দখলে।

সেখানে মোটরসাইকেল ও সাইকেল রাখায় রোগীরা দাঁড়াতে পারতো না। এসব ভোগান্তী নিরসনে সমাজসেবক মাহমুদুন নবী বেলাল নিজ উদ্যোগে হাসপাতালে ১২টি কাঠের বেঞ্চ প্রদান করেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়