শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিবে বিকাশ

আসিফ কাজল : বৃহস্পতিবার বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বিকাশ লিমিটেড এর সিএমও মো. মীর মহব্বত আলী এ তথ্য জানান।

তিনি বলেন, বইয়ের সঙ্গে বিকাশের সম্পর্ক বেশ পুরোনো। বিশ্বসাহিত্যকেন্দ্রের মাধ্যমে লক্ষ লক্ষ শিশুদেরকে বই দিয়ে সহযোগিতা করে আসছে বিকাশ। এবারের বই মেলায় অভিযাত্রিক ফাউন্ডেশনের পরিচালনায় রায়ের বাজার ও মিরপুর স্কুলসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদি, সাভার ও মানিকগঞ্জের প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় পাঠাগার, বৃদ্ধনিবাস এবং মসজিদ মাদ্রাসায় ৫ হাজার বই দেবে বিকাশ।

মো. মীর মহব্বত আলী আরও বলেন, এবারও আমরা বাঙ্গালীর প্রাণের ঐতিহ্য বই মেলার সঙ্গে থাকতে পেরে গর্বিত। বইমেলায় পাঠক, ক্রেতা, লেখক ও দর্শনার্থীদের জন্য থাকছে বিনামূল্যে পানিপান ও চা-কফির ব্যবস্থা।

এবার ৯০ শতাংশ স্টলে বিকাশ পেমেন্টের সুযোগ থাকছে। বই ক্রেতাদের জন্য বিকাশ পেমেন্ট এর মাধ্যমে ১০ ভাগ ক্যাশব্যাক করবে বিকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়