শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় টমোটো ক্ষেত থেকে প্রবাসী যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ডাবিরঘর এলাকার টমোটো বাগান থেকে এক প্রবাসী যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার দুই জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার নিহতের বাড়ির অদূরে এক ক্ষেত থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। নিহত রতন মিয়া (৩২) ডাবিরঘর গ্রামের বাবরু মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের উদ্ধৃত করে পুলিশ জানান, নিহত রতন মিয়া গত মঙ্গলবার রাত ১০টার দিকে কারো সাথে কথা বলার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত গভীর হয়ে গেলেও ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করে পরিবারের লোকজন। তার বাড়ির অদূরে এক টমেটো বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে তার বাড়িতে স্বজনদের খবর পাঠায় লোকজন। বাড়ির লোকজন এসে দেখতে পান-কর্দমাক্ত অবস্থায় পড়ে আছে রতনের লাশ। নিহত রতনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাশ্ববর্তী শ্যামনগর গ্রামের মো. হাসেম মিয়ার ছেলে কামাল হোসেনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

কসবা থানার (ওসি) মো: লোকমান হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়