শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপের সেমিতে উঠতে জুনিয়র টাইগারদের দক্ষিণ আফ্রিকা বাধা বৃহস্পতিবার

আক্তারুজ্জামান : ঘরের মাঠে খুব বাংলাদেশকে একটুও ছাড় দেবে না দক্ষিণ আফ্রিকার কিশোর দল। অন্যদিকে আকবর আলীর নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিরাও দাপট দেখাচ্ছেন। তবে পরিসংখ্যানের বিচার নয়, সেমিফাইনালে যেতে হলে জিততে হবে কালকের কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবার পচেফস্ট্রমে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দল।। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপপর্বের সবগুলো ম্যাচে দারুণভাবে জিতেছে বাংলাদেশের কিশোর দল। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। তার আগে ‘সি’ গ্রুপের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে হারিয়েছে পাকিস্তানও। নেট রান রেট বিবেচনায় বাংলাদেশের চাইতে পিছিয়ে থাকে পাকিস্তান। যে কারণে সহজেই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

অন্যদিকে ‘ডি’ গ্রুপ থেকে রানার্সআপ স্বাগতিকরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কিশোরদের কাছে ধরাশায়ী হওয়ায় গ্রুপসেরা হতে পারেনি প্রোটিয়ারা। আরব আমিরাত ও কানাডাকে হারিয়ে শেষ চারে নাম লেখায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল।

বাংলাদেশ দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি ইনজুরিতে পড়ায় টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন। তার জায়গায় রুয়েল মিয়াকে পাঠানো হয়েছে আকবর আলীদের কাছে।

যুব বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচগুলো টিভিতে দেখা না গেলেও কোয়ার্টার ফাইনাল থেকে দেখানো শুরু হয়েছে। আজকের ম্যাচটি স্টার স্পোর্টসের পাশাপাশি অনলাইন প্লাটফর্ম র‌্যাবিটহোলে দেখা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়