শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকটি এমনভাবে আমার শরীরে হাত দিয়েছে এখন নিজেকে অশান্ত মনে হচ্ছে, বললেন নোবিপ্রবির ছাত্রী

নিউজ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। মাইজদী শহর থেকে ক্যাম্পাসগামী বাসে এমন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী। আজ বুধবার সকাল ৮টায় নোয়াখালীর মাইজদী বাজার এলাকা থেকে বিশ্ববিদ্যালয়গামী ওই বাসে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি।-দৈনিক আমাদেরসময়

ভুক্তভোগী তরুণী নোবিপ্রবি’র পরিসংখ্যান বিভাগের ছাত্রী। ওই ঘটনার পর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ করেন। অভিযোগ সূত্র অনুযায়ী, মাইজদী বাজার থেকে বাস ছাড়ার কিছুক্ষণ পর এক অচেনা লোক বাসে ওঠে। চলন্ত বাসে ওই সময় অন্য কোনো শিক্ষার্থী ছিলেন না। সেই সুযোগে লোকটি ওই ছাত্রীর পেছন থেকে শরীরে হাত দেন এবং যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে লোকটি বাস থেকে নেমে যান।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘লোকটি এমনভাবে আমার শরীরে হাত দিয়েছে এখন পর্যন্ত নিজেকে অশান্ত মনে হচ্ছে। এ রকম ঘটনা প্রায় সময় বাসে ঘটে। অনেক শিক্ষার্থীরা এসব ঘটনা শিকার হয়েও কারও কাছে বলতে পারেন না।’ অতিদ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী শিক্ষার্থীর।

ভুক্তভোগী ছাত্রীর এক বান্ধবী বলেন, ‘এভাবে একের পর এক যৌন হয়রানির ঘটনা ঘটতে থাকলে আমরা নিরাপত্তা পাবো কোথায়? যেখানে একজন ছাত্রী নিজ বিশ্ববিদ্যালয়ের বাসেই নিরাপদ নয়।’

বাসে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আজকের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়