শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুখালীতে আখের ট্রলির ধাক্কায় শিশু নিহত

সেতু আক্তার, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে চিনিকলের আখবহনকারী ট্রলির ধাক্কায় সিয়াম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মধুখালী নীমতলা সড়কে এদুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার ভাটিকান্দী মথুরাপুর গ্রামের জিন্নার ছেলে। স্থানীয়  সুত্রে জানা যায়, ফরিদপুর চিনিকলের আখ বোঝাই একটি ট্রলি রাজবাড়ী থেকে মধুখালী চিনিকলে আসার পথে উপজেলার গাজনা ইউনিয়নের ভাটিকান্দী মথুরাপুর নীমতলা সড়কে শিশুদের একটি দল ছুটাছুটি করার সময় চলন্ত ট্রাক এর সাথে ধাক্কা খেয়ে ট্রাকের  চাকা সিয়ামের মাজার উপর দিয়ে উঠে যায়।

গুরুতর আহত অবস্থায় সিয়ামকে স্থানীয়রা  উদ্ধার করে প্রথমে মধুখালী সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির এক ঘন্টা পর সিয়াম মারা যায়।

ঘটনার সাথে সাথে নিহত সিয়ামের বাড়ীতে ফরিদপুর চিনিকলের ব্যাবস্থাপক  পরিচালক মোঃ আব্দুল বারী ও শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু ছুটে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়