শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ম অবমাননার মামলায় জামিন পাননি শরিয়ত বয়াতি

আরমান কবীর ও অলক কুমার : বুধবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত পরিদর্শক তানভীর আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী জিনিয়া বক্স বলেন, ১২ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ধার্য ছিল। পরে আমরা আগাম জামিনের জন্য আবেদন করি। তার জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়া হবে।

শরিয়ত বয়াতি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।

৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মির্জাপুর থানায় শরিয়ত বয়াতির বিরুদ্ধে মামলা দায়ের করেন একই উপজেলার আগধল্যা দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. ফরিদুল ইসলাম।

প্রসঙ্গত, এজাহারে অভিযোগ করা হয়, শরিয়ত বয়াতি ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানার রোহারটেক এলাকায় পালাগানের একটি অনুষ্ঠানে মহানবী (সা.), মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন।

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে ১১ জানুয়ারি শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করা হয়। ওইদিন পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়