শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি সভাপতি বললেন, লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ খেলেছে বলে মনে হয়নি

নিজস্ব প্রতিবেদক : নানা জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে গিয়েও সফলতার মুখ দেখলোনা বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটিতে হেরেছে টাইগাররা। বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হয়তো হোয়াইট ওয়াশ থেকে মুক্তি পেলো তারা। তাদের এমন পারফরম্যান্সে অখুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানালেন দীর্ঘদিন পর বাংলাদেশ দলের খেলা থেকে খেলাই মনে হয়নি তার কাছে।

আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পাপন। তার কাছে প্রথমেই জানতে চাওয়া হয়, বাংলাদেশের খেলা দেখে আসলেন, খুব সহজেই হেরে গেল। কেমন লাগলো?

জবাবে পাপন বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে এটা তাদের খেলা না। আমার কাছে মনে হয়নি বাংলাদেশ খেলছিল, বিশেষ করে টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে সাধারণত যেভাবে খেলি এটা সম্পূর্ণ উল্টো মনে হয়েছে আমার, তাদের মাঝে সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি। বিগত বছরগুলোতে এমনটি আগে কখনো দেখেনি। ৯০’র ঘরে গিয়ে বিনা উইকেটে থেকেও আমরা রান করতে পারছি না। ১২-১৪ ওভার যাওয়ার পরও আমরা ডিফেন্সিভ খেলছি, এটা নতুন এক অভিজ্ঞতা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়