শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই সন্তানের মাকে নিয়ে উধাও : সেই যুবলীগ নেতা কারাগারে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় দুই সন্তানের মা রুশিয়া বেগমকে নিয়ে উধাও হওয়া সেই যুবলীগ নেতা রাসেল চাপরাশির ঠাঁই হলো কারাগারে। গ্রেপ্তারের পর আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হলে সেখান থেকে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।

এর আগে গতকাল মঙ্গলবার পাথরঘাটা পৌর এলাকার হক মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানা পুলিশ। দুই সন্তানের বাবা রাসেল চাপরাশি পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও একই এলাকার মৃত মিন্টু চাপরাশির ছেলে।

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, পাথরঘাটা থানায় মামলা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রাসেল চাপরাশিকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, পরকীয়ার টানে গত বছরের ২৯ ডিসেম্বর রাসেল ও রুশিয়া পাশ্ববর্তী উপজেলা তালতলীতে পালিয়ে যায়। পরে সেখানকার উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রুশিয়াকে‌ ঘরে তুলে নেন স্বামী খলিলুর রহমান।

কিন্তু পরকীয়ার টানে আবারও ৭ জানুয়ারি সন্ধ্যায় রাসেল ও রুশিয়া পালিয়ে যায়। এরপর স্বামী খলিলুর রহমান পাথরঘাটা থানায় সাধারণ ডায়রি ও পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মামলা দায়ের করেন।

এরপরই ওই আদালতের বিচারক হাকিম সুব্রত মল্লিক বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত রাসেল চাপরাশির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়