শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে ৬৩ কেজি গাঁজাসহ আটক ৩

তৌহিদুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৬৩ কেজি গাঁজা উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার যাত্রাপুর ও আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, সুনামগঞ্জের পাতারিয়া বাজার এলাকার গউছ উদ্দি মিয়ার ছেলে মো: মহিম উদ্দিন (২৩), একই জেলার দিরাই এলাকার জালাল উদ্দিনের ছেলে তাবু মিয়া (১৯) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকার বকুল আলী সরকারের ছেলে সাইফুল ইসলাম মজনু (৪৫)।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকার টোলপ্লাজায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে ৫৭ কেজি গাঁজাসহ তাবু মিয়া ও মহিম উদ্দিন নামের দুইজনকে আটক করে পুলিশ। অন্যদিকে, সকালে উপজেলার যাত্রাপুর এলাকার একটি স’মিলের সামনের সড়কে অভিযান চালানো হয়। এসময় ৬ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের পাঠানো হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ