শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু মেলায় অংশ নেয়াই লক্ষ্য, এদের নেই কোনো প্রতিষ্ঠান

লাইজুল ইসলাম : আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ঘুরে দেখা গেছে এমন কিছু স্টল মেলায় দেয়া হয়েছে যাদের কোনো ধরনের ব্যবসায়ীক প্রতিষ্ঠান নেই। এমনকি যেসব পণ্য নিয়ে তারা এসেছে সেগুলোর কোনো মান নেই বলেও অভিযোগ করেন ক্রেতারা।

বাণিজ্যমেলায় ঘুরে দেখা গেছে, রুটি মেকার নিয়ে এসেছেন এমন বেশ কিছু প্রতিষ্ঠান। যাদের কোনো ধরনের লাইসেন্স নেই। এছাড়া এসব পণ্য আন্তর্জাকি মানের বলে বিক্রি করলেও এসবের কোনো ধরনের উত্তর নেই তাদের কাছে।

অন্যদিকে বেশ কিছু স্টল আছে যারা সবজি কাটার স্লিকার পণ্য নিয়ে এসেছেন। এগুলো দিয়ে সবজি বিভিন্নভাবে কাটা হয়। তারা বলছেন, এসব পণ্য বিদেশ থেকে আমদানি করা। তবে এর কোনো সদুত্তোর দিতে পারেননি স্টলটির কর্মীরা। স্টলটির সত্ত্বাধীকারির নাম্বারও দিতে পারেনি কর্মীরা।

কর্মীরা বলেন, গত ১০ বছর যাবত এই কম্পানি শুধু মেলা করে আসছে। তাদের কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নেই। মেলা কর্তৃপক্ষ তাদের খুব ভালো করে চেনে বলেও জানান কর্মীরা।

এসব বিষয়ে ক্রেতাদের অভিযোগ বিস্তর। এদের পণ্য কিনে অনেকে ঠকেছে বলেও অভিযোগ আছে।

ব্যবসায়ীরা বলেন, এসব পণ্যের জন্য ছোট ছোট স্টলের অল্প পরিচিত ব্যবসায়ীদের ক্ষতি হয়। পরে ছোট স্টলগুলোতে ক্রেতারা আসতে চায় না। তাদের মতে, অসাধু ব্যবসায়ীদের মেলায় অংশগ্রহণ করতে না দেয়ার কথাই বলেন তারা।

মেলার তত্বাবধায়ক আবদুর রউফ বলছেন, এবার মেলায় এমন অভিযোগ অনেক বেশি। প্রায় শেষ পর্যায়ে মেলা। এখন আর কিছু করা সম্ভব নয়। তবে আগামীতে এই সমস্যার সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়