শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে ১০ দিনেও সন্ধান মেলেনি শিশু জাকারিয়ার

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বেড়িয়ে যায় মোঃ জাকারিয়া (১৩) নামে এক শিশু। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনায় নিখোঁজ জাকারিয়ার মা মোসাঃ রাহিমা বেগম গত ২১ জানুয়ারি মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডয়েরী করেন, ডায়েরি নং- ৭৯৭।

নিঁেখাজ জাকারিয়া উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মোঃ হান্নান জোমাদ্দারের ছেলে এবং সুন্দ্রা কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির একজন ছাত্র।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সকালে স্কুলে না যাওয়ায় তার মা রাগ করে। মায়ের সাথে অভিমান করে ঘর থেকে চলে যায়। নিখোঁজ জাকারিয়ার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, তার বাম কানের উপর ছিদ্র আছে। পরনে ছিলো জিন্স প্যান্ট, লাল জ্যাকেট।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিখোঁজ জাকারিয়ার তথ্য সকল থানায় প্রেরণ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি সন্ধান দিতে পারে তবে তাকে পুরস্কার দেওয়া হবে। যোগাযোগ- মির্জাগঞ্জ থানা, মোবাইল: ০১৭১৩৩৭৪৩২৪ অথবা অভিভাবকের মোবাইল: ০১৭৫৮৩৯৩৭০০। সম্পাদনা; জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়