শিরোনাম
◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৭ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করবেন

মাজহারুল ইসলাম : ইতোমধ্যে বেশিরভাগ বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করেছেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ৭ দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি ঢাকা সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এরমধ্যে আমেরিকার ২৭ জন, ব্রিটিশ ১২ জন, সুইজারল্যান্ডের ৬ জন, জাপানের ৫ জন, নেদারল্যান্ডসের ৬ জন, ডেনমার্কের ২ জন, নরওয়ের ৪ জন ও ইউরোপিয়ান ইউনিয়নের ৫ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করতে পারেন।

এছাড়া নির্বাচন কমিশনে নিবন্ধিত দেশি ২২টি সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষক সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫০৩ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫৭ জন পর্যবেক্ষক থাকবেন। আর কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবেন ৫৩ জন।

অনুমোদন পাওয়া ২২টি পর্যবেক্ষক সংস্থার মধ্যে আছে, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, এসডাপ, কর্মায়ন, ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সমাজ উন্নয়ন প্রয়াস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ, বিবি আছিয়া ফাউন্ডেশন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুর‌্যাল পুওর-ডর্প ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ), ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, তৃণমূল উন্নয়ন সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা, অ্যাসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ, হিউম্যান রাইটস ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, মুভ ফাউন্ডেশন, লুৎফর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ও কোস্ট ট্রাস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়