শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ঘুমন্ত পিতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

যুগান্তর : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘুমিয়ে থাকা পিতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়েছে মাদকাসক্ত রাসেল রানা নামে এক যুবক।

মঙ্গলবার ভোরে উপজেলার রূপগঞ্জ গ্রামে এই এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাইফুল ইসলামকে (৪২) ঘুমন্ত অবস্থায় তার ছেলে রাসেল রানা কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর সে বাড়ি থেকে পালিয়ে যায়।

নিহত সাইফুলের স্ত্রী জানায়, তার ছেলে মানসিক রোগী। সে রেগে গিয়ে মারধর করতো তার বাবাকে। এ ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।

তবে পুলিশ জানায়, ঘাতক রাসেল রানা মাদকাসক্ত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম বলেন, সাইফুলের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়