শিরোনাম
◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:২৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্র্যামি ২০২০ রেড কার্পেটে সাহসী পোশাকে নজর কাড়লেন প্রিয়ঙ্কা (ভিডিও)

জেবা আফরোজ : হাজার ভিড়ের মাঝে স্পটলাইটে সব সময়ে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। অভিনয় দিয়ে তো মুগ্ধ করেছেন। ফ্যাশনের ক্ষেত্রেও যে তিনি লাইমলাইটে থাকেন, তা প্রতিবার বুঝিয়েছেন। আনন্দ বাজার

নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে পা রাখতেই সমস্ত স্পটলাইট কাড়লেন প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কা একটি সাদা প্লাঞ্জড নেক গাউন পরেছিলেন। এই সাহসী গানই টক অফ দ্য টাউন এই মুহূর্তে। এছাড়াও প্রিয়ঙ্কার নাভিতে ক্রিস্টাল স্টাডও নজর কাড়ছিলো। পোশাকের সঙ্গে ছিলো মানানসই হেয়ারস্টাইল ও চোখে পড়ার মতো কানের দুল। তবে প্রিয়ঙ্কার পুরো লুকটিকে সম্পূর্ণ করেছে তার নেল পেন্ট ও আংটি। ফয়াশনিস্তা রূপেই আবির্ভাব হয় প্রিয়ঙ্কার। পাশে নিক জোনাসের অলিভ রঙের স্যুট পরেছিলেন। রেড কার্পেটের মধ্যমণি ছিলেন নিক-প্রিয়ঙ্কা জুটি।

২০১৯-এর অক্টোবরে মুক্তি পেয়েছে প্রিয়ঙ্কার স্কাই ইজ পিঙ্ক। সোনালি বোস পরিচালিত এই ছবিতে প্রিয়ঙ্কার বিপরীতে দেখা গিয়েছে ফারহান আখতারকে। এছাড়াও রয়েছেন জাইরা ওয়াসিম ও রোহিত সুরেশ সরফ। এই ছবির পরে নতুন ছবির কাজ প্রিয়ঙ্কা শুরু করেছেন কি না তা এখনো জানা যায়নি।

  • সর্বশেষ