শিরোনাম
◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি, প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

মহসীন কবির : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডায়রিয়ার ওপর এক আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশিদের আপাতত চীন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে চীন থেকে কাউকে না নিয়ে আসারও আহ্বান জানান তিনি। সময় টিভি

তিনি বলেন, যদি কেউ আক্রান্ত শনাক্ত হয় তবে তার চিকিৎসার জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হবে। অর্থাৎ করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সেবা অন্য সব রোগীর থেকে আলাদা করে দেয়া হবে।

চীনে মারাত্মক রূপ নিয়েছে করোনা ভাইরাস। মরণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে এক হাজার ৩শ’ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে দ্য ডন এমন খবর প্রকাশ করেছে।

  • সর্বশেষ