শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী? ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি, মনোনয়ন ঘোষণা পরে ◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গজনিতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর তালেবান-মার্কিন আলোচনা স্থগিত

রাশিদ রিয়াজ : আফগানিস্তানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনা স্থগিত হয়ে গেছে বলে আফগান সূত্রগুলো জানিয়েছে। সাবেক তালেবান নেতা ও আফগান সর্বোচ্চ শান্তি পরিষদের সভাপতি সাইয়্যেদ আকবার আগা বলেছেন, দোহায় তালেবান প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন সরকারের বিশেষ প্রতিনিধির চলমান বৈঠক স্থগিত হয়ে গেছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সহিংসতা বন্ধ করার জন্য তালেবানের প্রতি যে আহ্বান জানিয়েছিল এ গোষ্ঠী তা প্রত্যাখ্যান করার পর আলোচনা বন্ধ হয়ে গেছে।

সাইয়্যেদ আকবার আগা আরো জানান, আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর তালেবানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের প্রধান জালমাই খালিলজাদ দোহা ত্যাগ করে কাবুল অথবা ব্রাসেলস গিয়ে থাকতে পারেন বলে জানান আফগান সর্বোচ্চ শান্তি পরিষদের সভাপতি।

এর আগেও আফগানিস্তানে তালেবান হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার পর দু’পক্ষের মধ্যে আলোচনা স্থগিত হয়ে গিয়েছিল।

আফগানিস্তানে কথিত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তালেবানের সঙ্গে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ১১ দফা বৈঠকে বসেছে। কিন্তু এসব বৈঠক থেকে উল্লেখ করার মতো কোনো ফল বয়ে আসেনি।  প্রেসটিভি

  • সর্বশেষ