শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের উহান শহরের গোপন জীবাণু যুদ্ধাস্ত্র গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনাভাইরাস

ইয়াসিন আরাফাত : সোমবার চাঞ্চল্যকর এই দাবি করে ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর সাবেক এক কর্মকর্তা বলেছেন, প্রাণঘাতী চীনা করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সঙ্গে উহানের গোপন ওই জীবাণু গবেষণাগারের সংশ্লিষ্টতা রয়েছে। ইসরায়েলি সামরিক ওই সাবেক কর্মকর্তার চাঞ্চল্যকর এই দাবির তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন টাইমস ।

ইসরায়েলি সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহাম চীনের জীবাণু যুদ্ধাস্ত্র নিয়ে অধ্যাপনা করেছেন। তিনি ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা শাখার জীবাণু এবং রাসায়নিক অস্ত্রের জ্যেষ্ঠ বিশ্লেষক হিসেবে কাজ করেছেন।

তিনি বলেন, চীনের গোপন জীবানু অস্ত্র কর্মসূচির সঙ্গে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির সংশ্লিষ্টতা রয়েছে। এই ইনস্টিটিউটের কিছু ল্যাবরেটরিতে চীনের নতুন নতুন জীবাণু অস্ত্র তৈরি এবং এসব অস্ত্র নিয়ে গোপনে গবেষণা করা হয়।

এক ই-মেইল বার্তায় ওয়াশিংটন টাইমসকে ড্যানি শোহাম বলেন, সামরিক-বেসামরিক গবেষণার অংশ হিসাবে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জীবাণু অস্ত্রের ওপর সেখানে কাজ পরিচালিত হয়। মেডিক্যাল মাইক্রোবায়োলজিতে ডক্টরেট করেছেন ইসরায়েলি সাবেক এই সামরিক কর্মকর্তা।

এর আগে ২০১৫ সালে উহান টেলিভিশনের একটি প্রতিবেদন গত সপ্তাহে প্রচার করেছে রেডিও ফ্রি এশিয়া। উহান টেলিভিশনের ওই প্রতিবেদনে বলা হয়, চীনের সবচেয়ে উন্নত ভাইরাস গবেষণাগার উহানে রয়েছে। যা উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি নামে পরিচিত। চীন ঘোষণা দিয়ে প্রাণঘাতী সব ভাইরাসের গবেষণা একমাত্র এই গবেষণাগারেই করে।

 

যদিও কোনও ধরনের গোপন জীবাণু অস্ত্র গবেষণাগার থাকার অভিযোগ দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছিলো চীন। কিন্তু গত বছর মার্কিন পররাষ্ট্র দফতরের চীনের গোপন জীবাণু যুদ্ধাস্ত্র গবেষণাগারে গবেষণা চলছে বলে জানায়। এ ব্যাপারে মন্তব্য জানতে ই-মেইলে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাসের এক কর্মকর্তা কোনও জবাব দেননি।

চীনা কর্তৃপক্ষ বলছে, তারা এই করোনাভাইরাসের উৎপত্তি কোথায় থেকে হয়েছে সেব্যাপারে এখনও পরিষ্কারভাবে জানতে পারেনি। চীনে এই ভাইরাসে আড়াই হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং সোমবার পর্যন্ত ৮১ জনের প্রাণহানি ঘটেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়