শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের উস্কানি বলে মন্তব্য করেছেন রাশিয়ার ঝিরনভস্কি

ইয়াসিন আরাফাত : তাতাইয়ানা দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড সিভিলাইজেশনের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। এলডিপির দলের নেতা ঝিরনভস্কি আস্থার সঙ্গে বলেন, এটি কি সত্যিই কোনো ভাইরাস নাকি উসকানি? এজন্য যুক্তরাষ্ট্রকে দোষী করাই যায়। পার্সটুডে

রাশিয়ার এ রাজনীতিক বলেন, এ ধরনের উসকানি এই প্রথম নয়। এটি শুধুমাত্র একটি উদাহরণ। ঝিরনভস্কি এসময় বার্ডফ্লু এবং ‘ব্রিটিশ গরুর গোশত’এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব কথা হয়তো অনেকেই পছন্দ করবেন না। মার্কিনীরা আসলে ভীত হয়ে পড়েছে যে, তারা চীনকে আর টপকে যেতে পারবে না অথবা তাদের সমকক্ষ হতে পারবে না।

ঝিরনভস্কি বলেন, আশা করি এক মাসের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। এটি একটি উসকানি। চিকিৎসা ব্যবস্থা কিনে নেয়া হয়েছে এবং এ থেকে কেউ কেউ শতকোটি ডলারের মালিক হয়েছেন। তারা প্রধানত সুইজারল্যান্ডে বাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়