শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে সাদা তালিকায় ফিরে আসতে পাকিস্তানকে সহায়তা করছে চীন, চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মাসে

ইয়াসিন আরাফাত : চলতি মাসের শেষের দিকে নির্ধারিত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) সঙ্গে বৈঠকের জন্য রোববার বেইজিংয়ে পৌঁছেছে পাকিস্তানের একটি প্রতিনিধি দল। মূলত সন্ত্রাসী অর্থায়ন ও অর্থ পাচারের কারণে পাকিস্তানকে ধূসর তালিকা ভুক্ত করা হয়েছিলো তা থেকে নিজের দেশকে বের করার জন্য আলোচনা করতেই চীনে এসেছে ওই প্রতিনিধি দল। জিও নিউজ

তবে ধারণা করা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) 'ধূসর তালিকা' থেকে বাইরে যেতে পারে পাকিস্তান। ইতোমধ্যে বেইজিংয়ে আন্তর্জাতিক সংগঠনটির বৈঠকে একটি রিপোর্ট জমা দিয়েছে পাকিস্তান। এরপরই ইসলামাবাদকে যথারীতি পূর্ণ সমর্থন জানিয়েছে বর্তমানে এফটিএফের সভাপতিত্ব দায়িত্বে থাকা চীন।

এফএটিএফের এক কর্মকর্তা বলেন, আগামী মাসে প্যারিসে এফএটিএফের প্লেনারি বৈঠক হবে। 'ধূসর তালিকা' থেকে 'সাদা তালিকাভুক্ত' হওয়ার জন্য ৩৯টির মধ্যে পাকিস্তানের মাত্র ১২টি ভোট প্রয়োজন। 'ধূসর তালিকা' থেকে বেরোনোর ক্ষেত্রে ইসলামাবাদ পর্যাপ্ত সমর্থন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।'

ওই কর্মকর্তা আরও জানান, 'ধূসর তালিকা' থেকে মুক্ত হলে আইএমএফ, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অর্থ সাহায্য পাবে পাকিস্তান। ফলে বর্তমানে আর্থিক ভারে নিমজ্জিত পাকিস্তানের অবস্থা ভালো হবে। পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চে যেভাবে পাকিস্তানের উপর চাপ তৈরি হয়েছিলো, তা অনেকটাই কমবে বলে ধরনা কূটনৈতিক মহলের। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ