শিরোনাম
◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত!

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের টাকায় ১ কিমি রাস্তা করে দিলেন দোয়ারাবাজারের মেম্বার

যুগান্তর : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বহু আবেদন-নিবেদনের পরও কর্তৃপক্ষের কোনোরূপ সাড়া না পেয়ে অবশেষে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলার সুরমা ইউনিয়নের ইউপি সদস্য আলতাব আলী।

উপজেলার সুরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরকত নগর ও গোজাউড়া গ্রাম দুটি শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দুই কিলোমিটার দূরে দোয়ারাবাজারগামী সড়ক। মাঝে কোনো সংযোগ রাস্তা না থাকায় ওই দুই গ্রামের মানুষকে সময়ের দীর্ঘসূত্রতায় দীর্ঘ পথ ঘুরে অনেক কষ্টে পৌঁছতে হয় পার্শ্ববর্তী মহব্বত বাজার ও দোয়ারাবাজারগামী সড়কে।

ভুক্তভোগী গ্রামবাসীসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মহব্বতপুর পর্যন্ত ৩ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের।কিন্তু সরকারের বিভিন্ন দফতরে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ।

তাই এবার সুরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার আলতাব আলী নিজ অর্থে ২ লাখ টাকা ব্যয়ে ৪ ফুট উচ্চতা ও ১১ ফুট চওড়া বিশিষ্ট ১ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করেন।

জানতে চাইলে ইউপি সদস্য আলতাব আলী বলেন, রাস্তা নির্মাণে আমি কারো কাছে কোনো চাঁদা দাবি করিনি। আমার নিজ অর্থ দিয়ে সম্পূর্ণ রাস্তা নির্মাণ করেছি। এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখন খুব সহজেই মহব্বতপুর সড়কে উঠতে পারবেন ভুক্তভোগী গ্রামবাসী।

স্থানীয় সানলাইট একাডেমির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ইউপি সদস্য আলতাব আলী নিজ টাকায় সড়কটি তৈরি করেছেন। এ সংযোগ সড়ক নির্মাণের ফলে মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, রাস্তাঘাট নির্মাণ করতে বিত্তবানরা এভাবে এগিয়ে এলে বাংলাদেশ আরও উন্নত হতো। আমি ইউপি সদস্যের এ মহান উদ্যোগকে স্বাগত জানাই।

  • সর্বশেষ