শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গতবছরের নিম্নমুখী অর্থনৈতিক পরিস্থিতি স্বত্বেও ভারতীয় স্টার্টআপগুলোর ১১শ কোটি ডলার পুঁজি সংগ্রহ

নূর মাজিদ : ভারতে তথ্য-প্রযুক্তিভিত্তিক ব্যবসার কেন্দ্র বেঙ্গালুরু শহর। সিলিকন ভ্যালির এই ভারতীয় সংস্করণ প্রযুক্তিভিত্তিক নতুন পণ্য ও পরিসেবা উদ্ভাবনা এবং উদ্যোগের কেন্দ্র। শহরটির এহেন খ্যাতির প্রধান কারণ এমন উদ্যোগের জন্য প্রয়োজনীয় সঠিক উপাদান যেমন; দক্ষ জনশক্তি, অবকাঠামো, উদ্ভাবনার সংস্কৃতি ইত্যাদির পর্যাপ্ত উপস্থিতি। সমগ্র ভারতের মাঝে এখন নতুন উদ্যোগ চালু করা এবং সফল হওয়ার জন্য সবচেয়ে আকর্ষণীয় এখন স্থান বেঙ্গালুরু।

এসব আলোচনা প্রাধান্য পায় সম্প্রতি প্রকাশিত বেঙ্গালুরু ইনোভেশন রিপোর্ট ২০১৯-এ। অতিবাহিত বছরে শহরটির নতুন উদ্যোগগুলির অবস্থা তুলে ধরতেই নতুন বছরে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশটির শীর্ষ বিনিয়োগকারী কিছু সংস্থা; এক্সেল, থ্রিওয়ানফোর, আইডিয়াপ্রিং ক্যাপিটাল এবং কর্ণাটক রাজ্য সরকার যৌথভাবে এটি প্রকাশ করে। খবর : ইওর স্টোরি

২০১৯ সালের অবস্থা পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, সমগ্র ভারতের জিডিপি প্রবৃদ্ধি এবং ব্যষ্টিক অর্থনীতির নানা খাত; মুদ্রা ও করনীতি নেতিবাচক অবস্থানে থাকলেও, সেটা বেঙ্গালুরুর নতুন উদ্যোগে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এর সঙ্গে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের অস্থিতিশীল পরিবেশ তো ছিলোই। এই পরিবেশে নতুন উদ্যোগে বিনিয়োগ প্রবাহ যখন বিশ্বব্যাপী সংকুচিত ঠিক তার মাঝেই ২০১৯ সালে মোট ১ হাজার ১১০ কোটি ডলার বিনিয়োগ পায় ভারতীয় স্টার্টআপগুলো। এই সময় দেশী-বিদেশী বিনিয়োগকারীদের সঙ্গে আকর্ষণীয় সব চুক্তিতে আবদ্ধ হয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়