শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর যেকোন সামগ্রী জাতীয় আর্কাইভে জমা দেওয়ার আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক : সোমবার কমিটির সভায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও তাঁর স্মৃতি বিজড়িত যেকোন সামগ্রী জাতীয় আর্কাইভে সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হেফাজতে থাকা সামগ্রী আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র কর্মপরিকল্পনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সংক্রান্ত একটি আর্কাইভ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু সম্পর্কিত মূল্যবান আর্কাইভস সামগ্রী সংগ্রহের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্কাইভেস ও গ্রন্থাগার অধিদপ্তর এ উদ্যোগ গ্রহণ করেছে।

জাতীয় আর্কাইভস অধ্যাদেশ ১৯৮৩ এর বিধানের আলোকে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কিত দুর্লভ ছবি, অডিও-ভিডিও, পান্ডুলিপি, দলিল, পত্রিকা, চিঠি, হাতে লেখা বা প্রিন্টেড ডকুমেন্টস এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত অন্য যেকোন সামগ্রী জাতীয় আর্কাইভে সংরক্ষণ ও প্রচারের জন্য আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ