শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে সরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলার নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

শাহীন খন্দকার : করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে পূর্বপ্রস্তুতি হিসেবে সোমবার ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিভাগিয় পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এ নির্দেশনা দেন।

দেশের আটটি বিভাগের জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে এ ইউনিট খোলা হবে।

সেই সঙ্গে দেশের সকল স্থল ও নৌবন্দরে বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষাসহ সতর্কতা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এর সঙ্গে কথা হলে তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে স্ক্যানার মেশিন দিয়ে চীনসহ বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়