শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাউ শাকের যত উপকারিতা

নিউজ ডেস্ক : বিভিন্ন শাকের মধ্যে পরিচিত একটি হলো লাউ শাক। সারা বছরই এই শাক পাওয়া যায়, তবে শীতের মৌসুমে এর ফলন হয় বেশি। দামে সস্তা বলে অনেকেরই খাদ্য তালিকায় থাকে লাউ শাক। স্বাদের পাশাপাশি এই শাকের রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা।

ভর্তা, ঝোল কিংবা তরকারি বিভিন্ন উপায়ে লাউ শাক খাওয়া হয়। এই শাকে রয়েছে ফলিক এসিড, আয়রন, ভিটামিন সি, পটাশিয়ামের মতো উপাদান। এতে রয়েছে প্রচুর ফাইবার। চলুন উপকারী এই শাকের কিছু উপকারিতা জেনে নেই।

লাউ শাকে রয়েছে আয়রন যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এটি লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়ায়। এই শাকে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন সি। বিভিন্ন সংক্রমণ ও ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে লাউ শাক। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য উপকারী খাবার হলো লাউ শাক। পাইলস প্রতিরোধেও এটি বেশ সহায়ক।

লাউ শাকে রয়েছে বিটা-ক্যারোটিন, লুটেইন ও জিয়েজ্যান্থিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিটা ক্যারোটিন। লুটেইন আর জিয়েজ্যান্থিন নানাধরনের চোখের সমস্যা প্রতিরোধ করে।

দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে লাউ শাক। নিয়মিত লাউ শাক খেলে মস্তিষ্ক ঠান্ডা থাকে। ঘুমের সমস্যায় যারা ভুগছেন তারা লাউ শাক খেলে উপকার পাবেন।

লাউ শাকে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো হাড় শক্ত ও মজবুত করে। তাই শক্ত ও মজবুত হাড় পেতে খাদ্য তালিকায় লাউ শাক রাখুন।

  • সর্বশেষ