শিরোনাম
◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে অপরাধের মূল কারণ অতিরিক্ত মুনাফা লাভের আশা, বললেন নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া

মিনহাজুল আবেদীন : যে কোনও সময় প্রাণ যেতে পারে জেনেও কিছু মানুষ রাতারাতি বড় লোক হওয়ার আশায়, সীমান্তে চোরকারবারির মতো অপরাধ প্রবণতার সঙ্গে জড়িয়ে পড়ছে। রোববার ডিবিসি টিভিতে নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া এ কথা বলেন।

আবদুল মান্নান মিয়া বলেন, সীমান্তের বেশির ভাগ মানুষ অপরাধের সাথে যুক্ত হওয়ার, মূল কারণ তারা অল্প প্ররিশ্রম করে বেশি টাকা উপার্জন করতে চায়। ফলে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে এটা থেকে নিজেকে দ্রুত বের হয়ে আসতে হবে। আমরা সচেতন করার পাশাপাশি, মূলহোতাকে সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্তা করছি এবং নিতান্ত গরিব মানুষকে সাহায্যের ব্যবস্থা করছি।

চাঁপাইনবাবগঞ্জের সনাকের সভাপতি সাইফুল ইসলাম রেজা বলেন, সচেতনতার অভাব এবং দারিদ্রতার কষাঘাতে পড়ে মানুষ, অপরাধ করলেও এর জন্য শাস্তিতো মৃত্যুদন্ড না। তবে বিজিপি এবং বিএসএফ বৈঠক করে কোনও সমাধান হয় না; তারপরেও মানুষ হত্যা বন্ধ হচ্ছে না।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সীমান্তে যেতে হলে, বৈধভাবে যেতে হবে, বৈধকাজে যেতে হবে। সরকারি নিয়ম-কানুন মানলে এই হত্যা কমে যাবে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ