শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় পুলিশের ধাওয়া খেয়ে এক মাহেন্দ্র চালক নিহত, স্থানীয় জনতার বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র চালক আব্দুস সামাদ মোড়ল (৪৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার হারুন-অর-রশিদ কলেজর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহেন্দ্র চালক আব্দুস সামাদ মোড়ল পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার মৃত.আছির মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে মাহেন্দ্র চালিয়ে পাটকেলঘাটায় ফিরছিলেন আব্দুস সামাদ। পথিমধ্যে বিনেরপোতা বাইপাস সড়কের সামনে থেকে হাইওয়ে পুলিশ তাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। এ সময় সিগন্যাল অমান্য করে আব্দুস সামাদ মাহেন্দ্র নিয়ে দ্রুত পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশ এ সময় পিছন দিক থেকে তাকে ধাওয়া করলে দ্রুত গতিতে মাহেন্দ্র চালাতে গিয়ে মাহেন্দ্রসহ উল্টে যান তিনি। এ সময় মাহেন্দ্রর নিচে চাপা পড়ে চালক সামাদ মোড়ল ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, মাহেন্দ্র চালক সামাদ মোড়লের মৃত্যুতে উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে এ সময় বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ করেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে পাটকেলঘাটা থানায় আনা হয়েছে। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়