শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংহাসনে’ ম্যারাডোনা

ইত্তেফাক : দেশকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা। তার খ্যাতিটা আর্জেন্টিনায় আকাশচুম্বীই। এমন এক কিংবদন্তিকে কোচ হিসেবে পেয়ে আক্ষরিক অর্থেই রাজার সম্মান দিচ্ছে আর্জেন্টাইন ক্লাব জিমন্যাসিয়া লা প্লাতা।

এখন থেকে প্রতি ম্যাচেই ম্যারাডোনা সাইডলাইনে পাবেন ক্লাবের রং নীল-সাদায় বানানো নতুন সিংহাসন, যাতে নামের আদ্যক্ষর ডিএম ও ক্লাবের লোগোও খচিত থাকবে। প্রতি ম্যাচের পরই ম্যারাডোনার স্বাক্ষরসংবলিত সিংহাসনটিকে নিলামে তুলবে দলটি।

তবে আর্জেন্টিনায় এটিই ম্যারাডোনার প্রথম রাজকীয় সম্মাননা নয়। এর আগে গেল অক্টোবরে সাবেক ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ তার জন্য বিশেষ ম্যাচপূর্ব সম্মাননার আয়োজন করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়