শিরোনাম
◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় মজুত করা বারোশত লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলায় অবৈধ ভাবে তেল মজুত করায় অভিযান চালিয়ে মেসার্স জান্নাত ট্রেডার্স নামে একটি দোকান থেকে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে  নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনের পোল এলাকায় অভিযান চালানো হয়।

এসব তেলের মধ্যে রয়েছে ৮০০ লিটার ডিজেল,২০০ লিটার পেট্রল ও ২০০ লিটার কেরোসিন। এ ছাড়া, দোকান মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়সহ দোকানটি সিলগালা করা হয়েছে।

জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে লাইসেন্সবিহীন মেসার্স জান্নাত ট্রেডার্স অবৈধভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল মজুত করে রেখেছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর এমন গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোল নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

এসময় মজুতকৃত ১২ শত লিটার জ্বালানি তেল জব্দসহ দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সিলগালা করা হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল বিক্রিপূর্বক টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

  • সর্বশেষ