শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারপুলকে জিততে দেয়নি শ্রুসবুরি

বাংলা ট্রিবিউন : জোড়া গোল করে লিভারপুলকে জিততে দেননি কামিংসপ্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুলের বিপক্ষে হার মানেনি শ্রুসবুরি টাউন। দুই গোলে পিছিয়ে পড়লেও তৃতীয় স্তরের ক্লাবটি ড্র করলো ২-২ গোলে। তাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচটি আবার মাঠে গড়াবে ফেব্রুয়ারির শুরুতে।

দলে ১১টি বদল আনেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বেঞ্চে বসিয়ে রাখেন ফিরমিনো ও মোহামেদ সালাহকে। তারপরও ২-০ গোলে এগিয়ে থেকে সহজ জয়ের সুবাস পাচ্ছিল লিভারপুল। কিন্তু ছেড়ে কথা বলেনি শ্রুসবুরি। অবশ্য ভিএআর না থাকায় ভুগতে হয়েছে লিভারপুলকে।

শ্রুসবুরির বিপক্ষে একবারই দেখা হয়েছিল লিভারপুলের। ১৯৯৬ সালের এফএ কাপ চতুর্থ রাউন্ডের ওই ম্যাচে গে মিডোতে ৪-০ গোলে জিতেছিল অলরেডরা। কিন্তু দুই যুগ পর নিউ মিডোতে তাদের কঠিন পরীক্ষা নিলো শ্রুসবুরি।

১৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। পেদ্রো চিরিভেয়ার পাস থেকে ম্যাক্স ও’লিরিকে পরাস্ত করেন তৃতীয় রাউন্ডে জয়ের নায়ক কুর্তিস জোন্স। কিছুক্ষণ পর শ্রুসবুরি ভালো সুযোগ পায়, শন হোয়েলিকে আসতে দেখে এগিয়ে যান আদ্রিয়ান। লিভারপুল গোলকিপার প্রথম দফায় তাকে আটকান। কয়েক সেকেন্ড পেরোতেই আবার হোয়েলির শট পা দিয়ে ঠেকান তিনি।

ভিএআর না থাকায় আফসোসে পুড়তে হয় লিভারপুলকে। ম্যাচের আধঘণ্টা সময়ে তাকুমি মিনামিনোর ক্রস থেকে নেকো উইলিয়ামসের শট অ্যারন পিয়েরের হাতে লাগে। রেফারি খেয়াল না করায় পেনাল্টি দেননি।

মাঠে ঢুকে পড়েন শ্রুসবুরি দর্শক-সমর্থকরা৪১ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান হোয়েলি। আদ্রিয়ানকে একা পেয়েও তার মাটি কামড়ানো শট গোলপোস্টের বাইরে দিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ডিফেন্ডার ইয়াসের লারুসির ভুলে গোল খেতে বসেছিল অতিথিরা। পিয়েরে শট নেওয়ার আগে একটু বেশিই ভাবছিলেন, তাকে রুখতে অসুবিধা হয়নি আদ্রিয়ানের।

বিরতি থেকে ফেরার ২৭ সেকেন্ড পর লিভারপুল ব্যবধান দ্বিগুণ করে। শ্রুসবুরি ডিফেন্ডার ডোনাল্ড লাভ একটি ক্রস ফেরাতে গিয়ে নিজের জালে বল জড়ান। ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টায় পৌঁছানোর ঠিক আগে ক্যালাম ল্যাংয়ের শট গোলবারের পাশ দিয়ে পাঠান লিভারপুল গোলকিপার। পরের মিনিটে ল্যাংয়ের বদলি নামেন জেসন কামিংস এবং পাল্টে দেন ম্যাচের ভাগ্য।

ভিএআর না থাকায় আবারও দুর্ভাগ্যের শিকার হয় লিভারপুল। বক্সে ঢোকার আগমুহূর্তে লারুসির ফাউল হন লরেন্ত। বক্সের বাইরে তিনি পড়ে গেলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আদ্রিয়ানকে ভুল দিকে পাঠিয়ে গোলটি করেন কামিংস।

৭৪ মিনিটে ডিভোক ওরিগিকে থামান ও’লিরি। সঙ্গে সঙ্গে বল মাঝমাঠে পাঠান শ্রুসবুরি গোলকিপার। দেহান লভরেনকে টপকে বল পায়ে নেন কামিংস এবং ঠাণ্ডা মাথায় আদ্রিয়ানকে বোকা বানিয়ে জাল কাঁপান বদলি স্ট্রাইকার।

যোগ করা সময়ে দুই দলই সুযোগ নষ্ট করে। প্রথম মিনিটে ফিরমিনোর ক্রস থেকে মোহামেদ সালাহর দুর্দান্ত হেড একটুর জন্য জালে জড়ায়নি। দুই মিনিট পর লরেন্তকে কাছের পোস্টে প্রতিহত করেন আদ্রিয়ান। স্প্যানিশ গোলকিপারের বীরত্বে শেষ পর্যন্ত পরের পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখে লিভারপুল। আর ড্র করেও জয়ের আনন্দে ভাসে শ্রুসবুরির সমর্থকরা। ম্যাচ শেষ হতেই মাঠের মধ্যে ঢুকে পড়েন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়