শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারত জিরো টলারেন্স মেনে চলে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: রোববার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ঢাকায় ভারতীয় হাই কমিশন আয়োজিত দেশটির ৭১তম গণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নয়ন আরও উচ্চতায় পৌঁছুবে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটি সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে।

মোমেন বলেন, ভারতের সেনারা আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে একই কাতারে যুদ্ধ করেছেন। ভারতের এ অবদান বাংলাদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়, ভারতের বিজয়।

ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, স্বাধীনতার ৭০ বছরে ভারত একটি ভাইব্র্যান্ট গণতন্ত্রে পরিণত হয়েছে। গণতন্ত্র ও সহমত ভারতের সংবিধানের মূলমন্ত্র। যা তার ফরেন পলেসিতে বজায় রয়েছে।

এ সময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও একই সংস্কৃতির ওপর দাঁড়িয়ে আছে। আমরা এবার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রয়াত কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী ও তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী এনামুল হককে দিতে পেরে আমরা সম্মানবোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়