শিরোনাম
◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বৃত্তের আক্রমণে নিহত হলেন ইংলিশ ফুটবলার জর্ডান সিনট

স্পোর্টস ডেস্ক : জর্ডান সিনট নামে ২৫ বছর বয়সী ইংলিশ ফুটবলারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি তৃতীয় বিভাগের দল আলট্রিনক্যাম এফসি তে খেলেছিলেন। মারা যাওয়ার আগে ধারে ম্যাটলক টাউনের দলে খেলছিলেন জর্ডান।

শুক্রবার রাত আনুমানিক ২টার সময় অচেতন অবস্থায় পাওয়া যায় সিনটকে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। সেখানে তাকে কোমায় স্থানান্তর করা হয়। তবে মাথার খুলি ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় লাভ হয়নি জর্ডানের। শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যা ৭টায় মারা যান জর্ডান সিনট। এর ঘন্টাখানেক পরে মাঠে নামার কথা ছিলো তার। তবে তার মৃত্যুর পর সে ম্যাচটি পরে খেলা হবে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

ম্যাটলক ক্লাব এক বিবৃতিতে বলে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জর্ডান সিনট মারা গেছেন। এ সময় তার পরিবার, বন্ধু-বান্ধব তার সঙ্গে ছিলো।’

সমর্থকদের পুরো ঘটনার একটি আভাস দিয়ে ম্যাটলক বিবৃতিতে আরো যোগ করেন, ‘আমরা পুলিশ থেকে জানতে পেরেছি, দুর্বৃত্তকারিরা তাকে মারাত্মক ভাবে আঘাত করে। এর ফলে তার মাথার খুলি ফেটে যায়। তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রেখেও লাভ হয়নি।’

এ ঘটনায় ২৭ বছরের একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নটিংহ্যাম্পসায়ারের পুলিশ। তারা এক বিবৃতিতে বলেন, ‘রেটফোর্ড টাউনে ৮ জনের মতো দুর্বৃত্তকারী তার উপর একসঙ্গে আক্রমণ করে। আমরা এ ঘটনায় একজনকে আটক করেছি।’

জর্ডান সিনট এর আগে তৃতীয় বিভাগের চ্যাম্পিয়ন হাডারফিল্ড ক্লাবে খেলতেন। ২০১৩ সালে টেরিয়ার্সের হয়ে এফএ কাপের ম্যাচে লেস্টারের বিপক্ষে অভিষেক হয় জর্ডানের। তার বাবা লি সিনটও ফুটবলার ছিলেন। তিনি প্রায় পাঁচ শতাধিক ম্যাচ খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়