শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্যারেন স্যামির পরামর্শে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছেন গিবসন

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের পাঁচ কোচ ছাড়াই পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ দল। তবে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন গেছেন টাইগারদের সঙ্গে পাকিস্তান সফরে। তিনি জানিয়েছেন, ঘনিষ্ঠ বন্ধু ড্যারেন স্যামির পরামর্শেই পাকিস্তানে গেছেন তিনি। পাকিস্তানে যাওয়ার আগে দেশটির নিরাপত্তা নিয়ে স্যামির পরামর্শ চেয়েছিলেন গিবসন। স্যামি তাকে নির্ভয়ে পাকিস্তানে যেতে বলেছেন।

গিবসন বলেছেন, ‘ড্যারেন স্যামি আমার ভালো বন্ধু। আমি তার সাথে কথা বলেছি এবং সে বলেছে সফরে যাওয়ার মতো ভালো জায়গা পাকিস্তান। আমি পাকিস্তানে এসেছি তৃতীয়বারের মতো।’

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাননি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এবং ফিল্ডিং কোচ রায়ান কুক পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

মাহমুদউল্লাহ রিয়াদদের ভিডিও অ্যানালিস্ট শ্রীনিভাস চন্দ্রশেখরনও পাকিস্তান যাননি। তবে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং ফিজিও জুলিয়ান ক্যালেফাতো পাকিস্তানে গেছেন। খন্ডকালিন স্পিন বোলিং পরামর্শক হিসেবে দলের সঙ্গে আছেন সোহেল ইসলাম।

  • সর্বশেষ