শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্তব্ধ বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক, আসছে না নোটিফিকেশন

ইয়াসিন আরাফাত : নিউজ ফিড এবং নোটিফিকেশনে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। এর ফলে ইউজাররা নিউজ ফিড দেখতে পাচ্ছে না, এমনটাই জানাচ্ছে এক সংবাদমাধ্যম। এমনকি নোটিফিকেশনও পাচ্ছেন না ইউজাররা।

গত ২৪ ঘন্টা ধরে বিশ্ব জুড়ে এই সমস্যা চলছে বলে জানিয়েছে দ্য সান। ব্যবহারকারীদের অনেকেই জানিয়েছেন, বারবার রিফ্রেস করা সত্ত্বেও নিউজ ফিড আসছে না। কিছু কিছু ক্ষেত্রে বারাবার ট্রাই অ্যাগেন দেখাচ্ছে। নোটিফিকেশনে ক্লিক করলেই পুরো স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে।

টুইটার সহ একের পর এক অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সমস্যা নিয়ে ভুরি ভুরি অভিযোগ জানাচ্ছেন ইউজাররা। যদিও এখনও পর্যন্ত এই সমস্যা নিয়ে ফেসবুকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। টুইটারে #FacebookDown #FacebookHacked #Facebook notifications down? সহ একাধিক হ্যাসটেগে হাজার হাজার অভিযোগ।

বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ বিস্তির্ণ অঞ্চল জূড়ে ফেসবুকের এমন সমস্যা দেখা দিয়েছে। এশিয়ার কিছু অংশেও ইউজাররা এই সমস্যা ফেস করছেন বলে জানাচ্ছে সংবাদ মাধ্যম। নোটিফিকেশন না পাওয়ার ক্ষেত্রে অনেকেই ফেসবুকে স্টেটাস দিচ্ছেন। কেউ কেউ অভিযোগ করেছেন নোটিফিকেশনের পাশাপাশি নিউজ ফিডও ঠিক মত আসছে না।

এর আগেও ফেসবুকের কাভার ফটো নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। কেউ কাভার ফটো আপলোড দিলে তা কারো হোম পেজে যাচ্ছিল না। এবার নতুন সমস্যা দেখা দিল। নিউজ ফিডে সেই সমস্যা চলছে।

  • সর্বশেষ