শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্রীকে ধর্ষণ, ডিএনএ পরীক্ষায়ও অপরাধী মজনু

খালিদ আহমেদ : শনিবার সিআইডির উপমহাপরিদর্শক শেখ নাজমুল আলম এ কথা জানান। সিআইডির ফরেনসিক ল্যাবে এই পরীক্ষা করা হয়। এদিকে ডিবির (উত্তর) উপকমিশনার মশিউর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) একটি মেডিকেল প্রতিবেদন তারা এখনো হাতে পাননি। ওই প্রতিবেদন হাতে পেলেই আদালতে অভিযোগপত্র জমা দেবেন।

গ্রেপ্তারের পর মজনু ডিবি হেফাজতে সাত দিনের রিমান্ডে ছিলেন। আদালতে উপস্থাপনের পর ধর্ষণে সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ছাত্রীও ২২ ধারায় আদালতে জবানবন্দি দেন। ৫ জানুয়ারি কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের শিকার হন। তিন দিনের মাথায় এ ঘটনায় মজনু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তদন্ত সংস্থা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়