শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত নারীকে সুস্থ করে তোলার দাবি চীনের

ডেস্ক রিপোর্ট  : করোনা ভাইরাসে আক্রান্ত এক নারীকে সুস্থ করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার দাবি করেছে চীন। দেশটির সাংহাই মিউনিসিপ্যাল হেলথ কমিশন এ তথ্য নিশ্চিত করে।

তারা জানায়, ছয় দিন চিকিৎসা নেয়ার পর ৫৬ বছর বয়সী ওই নারী সুস্থ হন। তার নাম চেন বলে জানা গেছে। তিনি ১০ জানুয়ারি জ্বর ও অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যায় ভুগছিলেন। দুদিন পর তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

চীনের সরকারি সংবাদমাধ্যম জানায়, বিভিন্ন পরীক্ষায় ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত বলে প্রমাণ পাওয়া যায়। এরপর তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরে তাকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গঠিত বিশেষজ্ঞ দল পরীক্ষা করে। সেখানেও সুস্থ প্রমাণ হলে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

ওই নারী উহান প্রদেশের বাসিন্দা। যে রাজ্যে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ে।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বিভিন্ন প্রান্তে মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১০০০ জন সংক্রমিত হয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে সতর্কতা জারি করেছে।

উৎসঃ দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়